1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩১২ Time View

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পর শিশুটির মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা পক্রিয়াধীন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com