1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী সুবর্ণচরে নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল বসতঘরসহ ৪ গরু নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নোয়াখালীতে নূর মহল প্রাইজমানি শর্টবার ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা সিজন-২ নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল

নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৩ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতুয়াবাগ বাজারের বাবুলের দোকানের সামনে স্থানীয় জনগণ তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। ওই সময় অস্ত্রধারী যুবক ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম তুহিন। পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com