1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
গুমের শিকার ও তাদের পরিবারের জন্য ভাতার ব্যবস্থা হবে: মির্জা ফখরুল - এন কে টেলিভিশন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

গুমের শিকার ও তাদের পরিবারের জন্য ভাতার ব্যবস্থা হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮ Time View

প্রতিবেদক: গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

শুক্রবার  রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি নিয়ে এক সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউমান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। এতে অংশ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও ডেপুটি স্পিকার।

এ সময়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com