1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীর মাইজদীতে সড়কের পাশে উদ্ধার মৃত নবজাতক - এন কে টেলিভিশন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোয়াখালীর মাইজদীতে সড়কের পাশে উদ্ধার মৃত নবজাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহরের মাইজদীর বিশ্বনাথ এলাকা সংলগ্ন সড়কের পাশে এক মৃত নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখে সুধারাম মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com