
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন রবিবার বিকেলে জেলার চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দাপ্তরিক কার্যক্রম, সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পাশাপাশি তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টারপত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ফাঁড়ির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
Leave a Reply