1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের - এন কে টেলিভিশন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর জেলা পুলিশ,এক মাসে গ্রেপ্তার ৯৭ উদ্ধার বিপুল মাদক-অস্ত্র দুর্নীতির দায়ে ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার মাইজদীতে অজ্ঞান পার্টির তৎপরতা, পরীক্ষা থেকে বঞ্চিত দুই ছাত্রী বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের  সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ এবার নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর

সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, নোয়াখালীর সদর ও সুবর্ণচরকে মাদকসন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে। কিশোরগ্যাংয়ের সাথে যারা যুক্ত তাদের অধিকাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। অতএব, মাদক শুধু আইন দিয়ে বন্ধ হবে না, এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে নোয়াখালী ক্লাবের অডিটরিয়ামে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের এমপি মো. শাহজাহান আরো বলেন, ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, সভা-সমাবেশ, আলোচনাসহ বিভিন্ন কর্মকাণ্ডে ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতির হার বেশি। এমনকি পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের কৃতকার্যের হারও বেশি। এর একটি উল্লেখযোগ্য কারণ, ছেলেরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে মাদক, কিশোরগ্যাংসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে ছেলেরা পড়ালেখা, পারিবারিক-সামাজিক, রাষ্ট্রীয়সহ প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবং ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, ‘আমি নোয়াখালী আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের দায়িত্বশীলদের বলেছি, অন্তত দশম শ্রেণি পর্যন্ত যারা অধ্যয়নরত আছে, তাদের কেউ যেন অনিবার্য কারণ ছাড়া সন্ধ্যার পরে রাস্তাঘাট, দোকানপাট অর্থাৎ, ঘরের বাইরে অবস্থান না করে। অবস্থান করলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এ টি এম আতাউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনজুরুল আজিম সুমন, বিএনপি নেতা আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা সালাহ উদ্দিন শাহীন, নোয়াখালী ক্লাবের পরিচালক নূরনবী টিপুসহ আরো অনেকে।

সভায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী, সঞ্চালনা করেন সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com