
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী (মিলের কোনা) ব্রিজের দক্ষিণ ঢালে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন মোসাঃ আছমা বেগম (৩৯)। তিনি মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা। তার দখল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply