1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ - এন কে টেলিভিশন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিরহাটে যুবদল নেতা আজাদকে হত্যা, ডোবায় মরদেহ উদ্ধার জিয়ানগরে পূবালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ শ্রীবরদীতে রহস্যজনক ভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ মাদারীপুরে এক হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ শ্রদ্ধা, আলোচনা ও দোয়া: নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

শনিবার  ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com