
চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পাঁচমেঘাদল নামক স্থানে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
Leave a Reply