
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ও দলের ‘সোনালী ফসল’ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় নোয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে এ উপলক্ষে নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এরপরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন
এ সময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
নেতাকর্মীরা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা রুহুল কবির রিজভী আহমেদ দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য একজন নেতা। তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করেন।
আনন্দ মিছিলে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply