1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ - এন কে টেলিভিশন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত গাড়ির আধুনিক সেবায় নোয়াখালীতে চালু হলো ‘সিটি কার সার্ভিস সেন্টার’

নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে দুই তরুণ আহত হয়েছেন। তারা একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শনিবার রাতে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন–বারইচতল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান ও কফিল উদ্দিন মো. শিপনের ছেলে সাকায়েত হোসেন নাদিম। তারা দুইজন বেগমগঞ্জের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদেরকে ২৫০ শয্যা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাকিব ও নাদিম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা বাজারে থেকে সাকেবের ভাতিজা সাহিলসহ তারা তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিল। পথে সিএনজিচালিত দুটি অটোরিকশা থেকে তাদেরকে ফলো করে। অটো রাইস মিলের সামনে অটোরিকশা থেকে তাদের মোটরসাইকেল থামাতে বলা হয়।

এ সময় তারা অটোরিকশায় থাকাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পায়। তারা মোটরসাইকেল না থামালে অটোরিকশা থেকে তাদেরকে লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়। এতে সাকিব ও নাদিম গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা চলে গেলে তাদেরকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১টার পরে বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুইজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে ভুক্তভোগীদের সাথে দেখা করে তাদের বক্তব্য নিয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com