1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ - এন কে টেলিভিশন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ চাটখিলে স্বামী-স্ত্রীর মাদক ব্যবসা, ইয়াবা-গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ চৌমুহনীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮ গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল ১৮ মাসের ফাতেমাকে রেখে না ফেরার দেশে পিয়াস, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু তালের পিঠার ঘ্রাণে গ্রামবাংলায় ফিরে আসে হারানো দিনের স্মৃতি

নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য শাহাজান এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এছাড়া নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে চলমান কার্যক্রম, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকের বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com