1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ - এন কে টেলিভিশন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ নোয়াখালীতে ৪০ পিস ইয়াবাসহ ডিবির হাতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে জুয়া খেলতে নিষেধ করায় মো. এনায়েত নামে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ডারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মিয়া মসজিদের সামনে হামলার শিকার হন।

এনায়েতের অভিযোগ, নিজাম, ওয়াসিম, নাছির, মহিন, তছিব ও আকরাম পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান। এ সময় তাকে ছেনি দিয়ে আঘাত করা হয়। তার ভাগিনা আরমান তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, হামলায় এনায়েতের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম হাতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানো হলে বাম হাতের পঞ্চম মেটাকার্পাল হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কথাও অভিযোগে বলা হয়েছে।

এনায়েত আরও অভিযোগ করেন, হামলার সময় তার পকেটে থাকা এক লাখ টাকা এবং তার ভাগিনা আরমানের পকেট থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com