1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল - এন কে টেলিভিশন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি এলাকার আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারিঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাচারিঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের বাট রাখার একটি বস্তু, দেশীয় তৈরি এলজির একটি লোহার বাট, একটি কাঠের বন্দুকের বাট, বন্দুকের বড়ির দুটি লোহার অংশ, বন্দুকের একটি লোহার বডির অংশ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত/রেক, একটি লোহার ট্রিগার, একটি বোল্ট এবং ছোট-বড় আটটি স্টেইনলেস স্টিলের (এসএস) অংশ।

আটক সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লাহ ও মমতাজ বেগমের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com