1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে নতুন স্থানে ট্রাফিক অফিসের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯ জন নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ গোলাম রহমান (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর পৌর ওয়ার্ডের তাজ মাহতাবপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে সোনাপুর-মাইজদী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় গোলাম রহমানের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার গোলাম রহমান সদর উপজেলার পশ্চিম নূরপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com