1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন হঠাৎ বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত হাতিয়াতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেপ্তার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

প্রতিবেদক: ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের প্রতিবাদে ও অবাধ ব্যবহারের অনুমতির দাবিতে নোয়াখালীতে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ‘সচেতন জুলাই ঐক্য’ ব্যানারে এ কর্মসূচি হয়। এসময় নির্বাচন কার্যালয়ে তালা দিয়ে ভেতরে অবস্থান করেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিক্ষোভকারীদের দাবি, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করার জন্যই কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজকের মধ্যে এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে আগামীকাল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব কাজী মাঈন উদ্দিন তানভীর বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা মূলত নির্বাচনি কারচুপির একটি ষড়যন্ত্রের অংশ। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনোর আহ্বান জানাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফুর ইসলাম, জেলা শিবির সভাপতি হাবিবুর রহমান আরমান, এনসিপির সংগঠক ইয়াছিন আরাফাত, সাবেক সমন্বয়ক তানভীর সিয়ামসহ শতাধিক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, তাদের দাবির বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com