1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন, মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ এবং অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com