1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান - এন কে টেলিভিশন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম

কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং সংসদে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, রোগীর চিকিৎসা দেবে ডাক্তার। মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। তবে কোথাও কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না।

শুক্রবার (১৩ মার্চ) নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।

মো. শাহজাহান বলেন বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত এ কমিটিকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

এসময় জেলা বিএনপি সদস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. সোহরাব ফারুকী, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com