1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৬৪ Time View

ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অতীত নিয়ে পড়ে থাকলে যেমন চলবে না, তেমনি অতীত পুরোপুরি ভুলে গেলেও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও গবেষণা চলবে। তবে এমন কিছু বলা উচিত নয়, যাতে মুক্তিযুদ্ধের গৌরব খাটো হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতির ভূমিকাকে খাটো করার চেষ্টা হয়েছে। অথচ তাঁর ভূমিকা ছিল অনিবার্য। স্বাধীন বাংলাদেশের জন্য জিয়াউর রহমানের দীর্ঘ মানসিক প্রস্তুতির বিষয়টি তাঁর লেখায় ফুটে উঠেছে। ১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলার স্বাধীনতা দিবসের ক্রোড়পত্রে প্রকাশিত একটি প্রবন্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি প্রকাশের পর কোনো আপত্তি ওঠেনি।
১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত একটি জাতির জন্ম শিরোনামের প্রবন্ধ নিয়েও তৎকালীন সরকার বা অন্য কারও আপত্তি ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা হয়েছে। তবে সত্যকে আড়াল করার সুযোগ নেই।

সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জাতীয় ঐক্যের মাধ্যমে উন্নয়ন সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বনির্ভর বাংলাদেশ গড়া যাবে।

সরকারকে গণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেন, সমাজের একটি অংশ নয়, সবার কল্যাণ নিশ্চিত করাই লক্ষ্য। স্বাধীনতা দিবসে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com