1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা, ওটি সিলগালা - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নোয়াখালীতে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা, ওটি সিলগালা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়েছে অপারেশন থিয়েটার (ওটি)।

রোববার  দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষ সিলগালা করে দেয়া হয়।

এদিকে, চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করে দেয়া হয়।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নিয়ম মেনে সেবা প্রদান না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শহিদুল আহমেদ নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com