1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সন্তানদের মাঠে ও পড়ার টেবিলে আনলে তাঁরা দেশের সম্পদ হিসেবে পরিণত হবে: স্বাস্থ্য সচিব - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কেট দখলের অভিযোগ, মামলা-হয়রানি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সোনাইমুড়ীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৯ বছর পর গ্রেপ্তার নোয়াখালীতে সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের মতবিনিময় সভা নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান

সন্তানদের মাঠে ও পড়ার টেবিলে আনলে তাঁরা দেশের সম্পদ হিসেবে পরিণত হবে: স্বাস্থ্য সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬৪ Time View

প্রতিবেদক: শিশুদের মোবাইল ও স্ক্রিন থেকে সরিয়ে মাঠে আর পড়ার টেবিলে নিয়ে আসার কথা বললেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তার মতে, সন্তানদের খেলার মাঠে ও পড়ার টেবিলে নিয়ে আসতে পারলে তারা দেশের সম্পদ হিসেবে পরিণত হবে।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মাইজদী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নোয়াখালীর সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। এ উপলক্ষেই ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিকুল্লাহসহ অন্যান্য অতিথিরা।

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী খেলাধুলার মাধ্যমে মোহামেডান ক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com