1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪, নগদ অর্থ লুটের অভিযোগ - এন কে টেলিভিশন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪, নগদ অর্থ লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ অর্থ লুট, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কামাল উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ৮ নম্বর এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনের বাড়িতে আবদুর রব, সিরাজ মিয়া ,রিপন,মো:মেহরাজ ও মাসুদ’সহ ১৫/২০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘরে থাকা মালামাল ভাঙচুর করে।

ভুক্তভোগীদের দাবি,হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় চাইনিজ চাপাতি, ছুরি, লাঠি ও ছেনি, ও কিরিছ দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কামাল উদ্দিন, আবদুর রশিদ,বিবি জহুরা, ও তাহহিদা সুলতানা সহ অন্তত চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আহতদের প্রাণনাশের হুমকি দেয় এবং ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ করলে আরও ভয়াবহ পরিণতির হুমকি প্রদান করে।

এ বিষয়ে সুধরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com