1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মাইজদী হাউজিং মাঠে ডিবি পুলিশের কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

মাইজদী হাউজিং মাঠে ডিবি পুলিশের কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪১ Time View

প্রতিবেদক:নোয়াখালীর মাইজদী হাউজিং মাঠ এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সম্প্রতি পরিচালিত এ অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল মাঠ ও আশপাশের এলাকায় টহল জোরদার করে। এ সময় কিশোর গ্যাং , মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধের কুফল থেকে রক্ষা করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও কিশোরদের প্রতি আরও নজরদারি ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে নোয়াখালী জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com