1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী ও পুরুষ আটক - এন কে টেলিভিশন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী ও পুরুষ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২১০ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ডিবি ওসির, তত্ত্বাবধানে এসআই মোঃ মিনহাজুল আবেদিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বেগমগঞ্জ চৌমুহনী বাজারের রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন ষ্টার হোটেল সমূহের বিভিন্ন কক্ষে আপত্তিকর অবস্থায় অসামাজিক কার্যকলাপ করাকালী ১৪ জন নারী ও পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হোটেল গুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিল স্থানীয়রা। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com