1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সুবর্ণচরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬১ Time View

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো.জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মো. রাকিব (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইলিয়াছ হোসেন রিয়াজ বেলাল হোসেনের ছেলে এবং রাকিব আব্দুল ছোবাহানের ছেলে। উভয়ের বাড়ি চরমজিদ (আলেয়া মেম্বারের বাড়ি), ৮ নম্বর ওয়ার্ড, ২ নম্বর চরবাটা ইউনিয়ন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান,গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।জেলার মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com