1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপায়া সড়কের উত্তরে মামুনের বাড়ির পাশে অভিযান চালিয়ে মো. মামুন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি মৃত দীন মোহাম্মদের ছেলে। তার বাড়ি গনীপুর (মামুনের বাড়ি), ৬ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়ন নোয়াখালী।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে বালুর স্তূপে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলার মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com