1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মাদারীপুরে এক হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীবরদীতে রহস্যজনক ভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ মাদারীপুরে এক হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ শ্রদ্ধা, আলোচনা ও দোয়া: নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার সুবর্ণচরে স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু,পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা সেনবাগে ‘সুন্দলপুর-৪’ প্রকল্পের খনন শুরু, মিলতে পারে নতুন গ্যাসের উৎস

মাদারীপুরে এক হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

‎মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী (মিলের কোনা) ব্রিজের দক্ষিণ ঢালে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত হলেন মোসাঃ আছমা বেগম (৩৯)। তিনি মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা। তার দখল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

‎জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com