1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড - এন কে টেলিভিশন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ নোয়াখালীতে ৪০ পিস ইয়াবাসহ ডিবির হাতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৯৫ Time View

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ পুরিয়া গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সুধারাম থানাধীন ৪ নম্বর পৌর ওয়ার্ডের কৃষ্ণরামপুর হাউজিংয়ের দক্ষিণ মোড় এলাকায় সেন্টার হেয়ার কাটিং সেলুনের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—করিম উদ্দিন ওমর (১৯) ও মো. সাব্বির (২৪)। তারা দুজনই নোয়াখালী জেলার সুধারাম থানার হাউজিং এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুইজনকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com