1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ - এন কে টেলিভিশন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলপি গ্যাসের ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ নোয়াখালীতে ৪০ পিস ইয়াবাসহ ডিবির হাতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

 নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে আটক ১৭০ জনের মধ্যে ২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে দেখানো হয়েছে, ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল এবং ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে সুধারাম মডেল থানায় ৪ জন, কোম্পানীগঞ্জ থানায় ১৭ জন, সেনবাগ থানায় ৩ জন, চরজব্বর থানায় ৩২ জন, চাটখিল থানায় ৬ জন এবং কবিরহাট থানায় ৯ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানায় আটক ৩২ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। অপর ২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

সোনাইমুড়ী থানায় আটক ১৮ জনের মধ্যে ৬ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর ১২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

হাতিয়া থানায় আটক ৪৯ জনের মধ্যে ২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে দেখানো হয়েছে এবং ৬ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বাকি ৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com