1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে অবৈধ ইট ভাটা ভেঙে দিল উপজেলা প্রশাসন - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে অবৈধ ইট ভাটা ভেঙে দিল উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৬১ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ফতেহপুরে স্হাপিত অবৈধ জিগজাগ পদ্ধতির ইট ভাটা মেসার্স মেঘনা ব্রিকসে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার  সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মেসার্স মেঘনা ব্রিকস নামক ইট ভাটাটির কীলন আংশিক ভাঙ্গা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয় এবং ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া ইটভাটার মালিককে উক্ত আইনের ৮(৩) ধারা লংঘন করায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এসময় মোবাইল কোর্টে প্রসিকিউশনে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন উপস্থিত ছিলেন।এছাড়াও সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com