1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু - এন কে টেলিভিশন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭৭ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকন একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ে পাশে গাছের ডাল কাটতে শুরু করে জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধ খোকন। এ সময় অসাবধানতাবশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের ময়না তদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com