1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ - এন কে টেলিভিশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৩২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে ১ হাজার ১৩৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটির দুই অংশে ৩৯৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৭৪২ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়-বরিশালে ১৭৯ জন, চট্টগ্রামে ১১৫ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২২৩ জন, খুলনায় ৮৯ জন, রাজশাহীতে ৪৬ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৫ জন ও সিলেটে ৩ জন নতুন করে ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারা দেশে ১ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৮৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com