1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত - এন কে টেলিভিশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩৯ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়ে আরও ৪জন।

সোমবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে ও এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট টু সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাংশি গ্রামের বাসিন্দা ও মেঘনা গ্রুপে আর.এম গোলাম সরোয়ার (৪৭) ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জানা যায়, সরোয়ার মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কবিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুরগ্রামী একটি ট্রেনিংকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি আরোহী ৪জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করা হবে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com