1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে আন্তঃ কলেজ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - এন কে টেলিভিশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীতে আন্তঃ কলেজ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮৯ Time View

সালাহ উদ্দিন সুমন:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুন্যের উৎসব-২০২৫ – উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ২.৩০ টা শহিদ ভুলু স্টেডিয়াম মাঠে সোনাপুর কলেজ বনাম সোনাইমুড়ি সরকারি কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৫-৪ গোলে সোনাইমুড়ি সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন হার-জতিরে মধ্য দয়িইে একটি খলো শষে হয়। তবে এর মূল শক্তি হলো টমি স্প্ররিটি। ছয় দনিব্যাপী চলা র্টুনামন্টেে সটোই ফুটে উঠছে।এ সময় ছয় দিনব্যাপী চলা র্টুনামন্টেে অংশগ্রহণকারী সব দলকে অভনিন্দন জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াসিন এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ -আল- ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার, আবু তৈয়ব মো: আরিফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ইকবাল বাহার আজাদ,নোয়াখালী জেলা ফুটবল কোচ আকবার হোসেন রিদন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ইকবাল হোসেন, ইমরান হোসেন তুহিন, আরিফুল ইসলাম, নাসিম শুভ, ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম শাহীন, নোয়াখালী জেলা ফুবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকার, সাবেক ফুটবলার খেলোয়াড় শেখ আবদুল্যাহ স্বপন, গিয়াস উদ্দিন বাবলু, বেলাল হোসেন ভুট্ট, নোয়াখালী জুনিয়র ফুটবল একাডেমির কোচ রিপন মাহমুদসহ বিভিন্ন কলেজর অধ্যক্ষ, সহকারী শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ফুটবল কোচ, সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com