1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
লক্ষ্মীপুরে সড়ক নির্মাণের তিন দিনের মাথায় ফাটল, ক্ষুব্দ জনসাধারণ - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণের তিন দিনের মাথায় ফাটল, ক্ষুব্দ জনসাধারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View

মোঃ ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী – দওপাড়া লিংক রোডের কার্পেটিং করার তিন দিনের মাথায় ফাটল দেখা দিয়েছে।  জনসাধারণ ও পরিবহন চালকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।

রবিবার সকালে সদর উপজেলার স্হানীয় সরকার প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে মিডিয়ার কাছে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে রাস্তায় কার্পেটিং শেষ হয়েছিলো। যান চলাচল সীমিত রাখার চেষ্টা করলেও রাতে পন্যবাহী ভারি পরিবহন চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়।

পাশাপাশি শুক্রবার সকালে ভূমিকম্পের প্রভাবেও রাস্তায় ফাটল দেখা দিয়েছে। আমরা খুব দ্রুত সংস্কার করার জন্য ঠিকাদারকে বলে দিয়েছি। তিনি আরও বলেন, কতৃপক্ষ এখনো ঠিকাদারকে বিল দেয়নি, চলমান সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে নজরদারি রাখবো।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক গুলো ১০ টন ওজনের পরিবহন চলাচলের উপযোগী, কিন্তু এখানে ৩০ থেকে ৪০ টন পন্য নিয়েও ভারী পরিবহন চলাচল করে বিধায় গ্রামীণ সড়ক গুলো অতি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

ঠিকাদার মো: শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ হয়েছে রাস্তার, ভারি পরিবহন চলাচলের জন্য নিষেধ করা হলেও গভীর রাতে বালু পরিবহন করা ড্রাম ট্রাকের কারণে রাস্তার কার্পেটিং এ ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবেও রাস্তার ক্ষতি সাধন হয়েছে। তবে আমরা দ্রত সংস্কারে হাত দিব।

বাসিন্দা ও বিএনপি নেতা কামাল হোসেন ( দাদা কামাল) বলেন, আমার এলাকার জনসাধারণের অভিযোগের ভিওিতে আজ সকালে আমি সরকারি প্রকৌশলীকে নিয়ে এসেছি, ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com