1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে রায় ঘোষণার দিন ধার্য থাকলেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার নতুন করে আগামী ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার সকালে আসামি আব্দুর রহিম রনিকে আদালতে হাজির করা হয়। তবে নির্ধারিত দিনে রায় না দিয়ে আদালত নতুন তারিখ ঘোষণা করলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর অদিতার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। মামলায় মোট ৪১ জন বাদীপক্ষ ও ৫ জন আসামি পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।

নিহত তাসনিয়া হোসেন অদিতা ছিলেন নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। তার বাবা মৃত রিয়াজ হোসেন এবং মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশি তদন্তে উঠে আসে, ঘটনার দিন অদিতাকে একা পেয়ে তার সাবেক গৃহশিক্ষক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

আদালত প্রাঙ্গণে অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে গলা কেটে ও হাতের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির ফাঁসি চাই ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত রায় প্রস্তুতির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবেন বলে আমরা প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com