1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট নিউমার্কেটে - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মো. শাহজাহান নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১ নোয়াখালীতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মপুর ইউনিয়নে চাল বিতরণ নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান পাঁচবিবিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ ঝিনাইগাতীর সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট নিউমার্কেটে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৪ Time View

প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের করেছেন। এতে করে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যানচলাচল। নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা৷ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ কারণেই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com