1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি নোমানের বদলির খবরে আশাহত জনসাধারণ - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি নোমানের বদলির খবরে আশাহত জনসাধারণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৯ Time View

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) এর বদলির খবরে আশাহত এলাকার জনসাধারণ।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলাসহ সারা দেশে পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তাদের বদলী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় থানাসহ অন্যান্য প্রশাসনিক পর্যায়েও বদলি হচ্ছে বলে জানা যায়।

বিভিন্ন সূএে জানা যায় চন্দ্রগঞ্জ থানাসহ লক্ষ্মীপুর জেলার ৬ টি থানার কর্মকর্তা কর্তাদেরও বদলী হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে মুহাম্মদ ফয়জুল আজিম( নোমান) যোগদান করার পর থেকেই চন্দ্রগঞ্জ থানা এলাকায় সর্বসাধারণের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ ছিলো সবাই।

বিশেষ অভিযানের শীর্ষ সন্ত্রাসী, চাঁদবাজ ও মাদক কারবারিদের আটক করার ফলে বিভিন্ন অপকর্মে জড়িত লোকজন অনেকটাই আত্নগোপনে চলে যায়, স্বস্তি ফিরে আসে জনমনে ও ব্যবসায়ী সমাজে।

রাজনৈতিক পরিমন্ডলেও অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) অযাচিত ভাবে কাউকে হয়রানি করেছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। স্হানীয় পর্যায়ের সকল রাজনৈতিক নেতৃবুন্দের সাথে সমন্বয় রেখে কাজ করতেন তিনি। সাধারণ মানুষকে হয়রানি করার কোন অভিযোগ পাওয়া যায়নি তার দায়িত্ব পালন কালিন সময়ে। পাশাপাশি যে কোন প্রয়োজনে ওসির সাথে কথা বলে আইন সেবা নেওয়ার সুযোগ ছিলো সর্বসাধারণের।

স্হানীয় পর্যায়ে ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং কালচার বন্ধ করা, মাদক কারবারিদের আটক, পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিদের আটকের বিষয়ে তৎপর ছিলেন ওসির নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম ( নোমান) বলেন, আমরা সরকারি চাকরি করি। জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি, আমাদের চেষ্টা থাকে সর্বাত্মকভাবে জনগনকে সহযোগিতা করার। প্রশাসনিক ও আইনি সীমাবদ্ধতার কারনে হয়তো সবার অনুরোধ রাখা সম্ভব হয়না সব সময়। আমার দায়িত্বকালীন সময়ে সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি, স্হানীয় জনসাধারণও সর্বাত্মক সহযোগিতা করেছে।

যতদিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছি জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় আমি অবিচল থাকবো সবসময়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিক অফিস আদেশ এখনো হাতে পাইনি, অফিস আদেশ হাতে পেলে জানতে পারবো নতুন কর্মস্থলের ঠিকানা।

অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম ( নোমান) এর বদলির খবরে স্হানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, এমন অফিসার ইতিপূর্বে আমরা পাইনি। সবার সাথে খুব সহজে মিশে যেতেন তিনি , হয়রানি মুক্ত আইনি সহায়তা পেয়ে খুশি ছিলাম আমরা। এমন মানবিক অফিসার আমাদের প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com