1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট নিয়ে যা জানালো মেডিকেল বোর্ড - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট নিয়ে যা জানালো মেডিকেল বোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ Time View

প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

রবিবার রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।
মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রবিবার সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।

মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।

এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল রোববার । তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com