1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হামলার ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আটক - এন কে টেলিভিশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হামলার ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৩ Time View

প্রতিকেদক: রাজধানীর তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার  বিকেল চারটার দিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যাদের শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার রিফাত তাদের একজন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শাহরিয়ার সরকার রিফাতের বাড়ি নীলফামারী জেলায়। তিনি তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন এবং তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে সাকিবুল হাসান রানা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com