1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু - এন কে টেলিভিশন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর জেলা পুলিশ,এক মাসে গ্রেপ্তার ৯৭ উদ্ধার বিপুল মাদক-অস্ত্র দুর্নীতির দায়ে ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার মাইজদীতে অজ্ঞান পার্টির তৎপরতা, পরীক্ষা থেকে বঞ্চিত দুই ছাত্রী বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের  সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ এবার নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ Time View

নোয়াখালী প্রতিনিধি:

অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি–বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব। দেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের যাত্রা শুরু হলো নোয়াখালীতে চূড়ান্ত পর্বের আয়োজনে মধ্য দিয়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।

অনুষ্ঠানে বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ এবং ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।

চূড়ান্ত পর্বে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও বরিশাল জেলা দল।

আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যে এই লিগের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের তুলে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, এই লিগ উঠতি ফুটবলারদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে। গুরুত্বপূর্ণ এই লীগের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com