1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ Time View

কামাল উদ্দিন চৌধুরী. সুবর্ণচর:

সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের অন্যতম সদস্য মাওলানা মো. ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুন নবী, চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. দাউদ হোসাইন, বাইতুস সাইফ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. মনিরুজ্জামান জিহাদী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আলোচনাকালে বক্তারা ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় সংগঠনের সদস্যরা অদূর ভবিষ্যতে নানামুখী শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।

ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসানাত আবদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উক্ত পরীক্ষার ফলাফলে দুইটি ক্যাটাগরির মধ্যে ট্যালেন্টপুলে ২৩ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com