1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

কামাল উদ্দিন চৌধুরী,সুবর্ণচর:

নোয়াখালীর সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ উপলক্ষে আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. শাখাওয়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ এ এলাকায় পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। এ বিদ্যায়তনের শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চরজব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলা পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com