1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৪ Time View

প্রতিবেদক: খুলনায় ১৮ মাস পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শেখ মুজিব ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান।

খুলনায় ১৮ মাস পর দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে মালা পরান নেতা-কর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগান দেন তারা।

রোববার দুপুরে নগরীর শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডের খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান তারা। তালা মারা থাকায় ভেতরে প্রবেশ করা যায়নি। আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। ওই বছরের ১৫ আগস্ট দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা। এর পর থেকে দলীয় কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com