1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জমি বিক্রিকে কেন্দ্র করে সুবর্ণচরে সংঘর্ষ, হাসপাতালে ৬ নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৬ Time View

প্রতিবেদক: জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার  রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন করা হবে না। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হতে পারে। এ জন্য তিনি দেশবাসীর কাছে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সরকারপ্রধান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দিনটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে।

দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা হয়েছে।

তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারপ্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com