1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মো. শাহজাহান নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১ নোয়াখালীতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মপুর ইউনিয়নে চাল বিতরণ নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান পাঁচবিবিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ ঝিনাইগাতীর সীমান্তে থেকে ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নে নদীভাঙন রোধে বরাদ্দকৃত প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

শনিবার দুপুরে উপজেলার আল-আমিন বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- চানন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল করিম দিদার, স্থানীয় বাসিন্দা মোজাহের উদ্দিন বেচু, জাহের আহমদ, পারভীন আক্তার, মুন্নী বেগম ও ছাত্রনেতা ফারাবী চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, গত এক যুগ ধরে ক্যারিং চর মুজিব বাজার থেকে থানার হাট, আল-আমিন বাজার ও ভূমিহীন বাজার এলাকায় ভয়াবহ নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভিটেমাটি হারিয়ে ২৫ থেকে ৩০ হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়েছে। অনেক পরিবার ৩ থেকে ৪ বার পর্যন্ত ভাঙনের শিকার হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক বাজার, মসজিদ-মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক। বর্তমানে আল-আমিন বাজার, থানার হাট, দরবেশ বাজার ও ভূমিহীন বাজার এলাকায় নতুন করে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দেড় মাসে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে ৪ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, নদীভাঙন রোধে চানন্দী ইউনিয়নের ৪ কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক নির্মাণের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে কনফিডেন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও বর্ষা মৌসুমের আগেই কাজ শুরু করার কথা থাকলেও অতিরিক্ত লাভের আশায় তা বাস্তবায়নে বিলম্ব করছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধন থেকে মানুষের ভিটে-মাটি রক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার দাবি জানানো হয়।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com