1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে গাঁজাসহ হাতেনাতে আটক, ৪ মাদকসেবীর কারাদণ্ড - এন কে টেলিভিশন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার কবিরহাটে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

নোয়াখালীতে গাঁজাসহ হাতেনাতে আটক, ৪ মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪০০ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় চার মাদক সেবীকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন,সদর উপজেলার টুমচর এলাকার ফজক হক পন্ডিত বাড়ির মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জাকির (৪০), ইজ্জতপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির মো.কামালের ছেলে মোহাম্মদ ফরহাদ (২০), মহব্বতপুর গ্রামের আব্দুল মালেরকের বাড়ির মো.বাবুলের ছেলে মোহাম্মদ শরীফ (২২) ও বাংলাবাজারের রেজাউল করিমের বাড়ির রেজাউল হকের ছেলে মো. ওমর ফারুক (৩০)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজন মাদক সেবীকে ১ কেজি লুজ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার, আনিছুর রহমান এবং মো. শাহাদত হোসেন। আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com