1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে যুবদল কর্মী কে গুলি ও বিএনপি নেতা কে কুপিয়ে জখম - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নোয়াখালীতে যুবদল কর্মী কে গুলি ও বিএনপি নেতা কে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

প্রতিবেদক:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম শাকিল নামের যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জন্য বিএনপি কর্মীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীদের অভিযুক্ত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

সোমবার রাতে ওই ইউনিয়নের জনকল্যাণ নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বিএনপি নেতা এম আলাউদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে দেওয়া হয়েছে।

হামলায় আহত বিএনপি নেতা এম আলাউদ্দিন বলেন, সোমবার মাগরিবের নামাজের পর ছয়ানী বাজারে কৃষক দলের একটি কর্মসূচি বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিলেন। এ সময় ১ নম্বর ওয়ার্ডের মিছিলে জনকল্যাণ নামক স্থানে হামলা চালানো হয়। মিছিলকারীরা সেখানে থেকে ছয়নী বাজারে কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ৯টার দিকে একই স্থানে তাদেরকে আবারও ধাওয়া করে হামলা চালানো হয়। এ সময় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন।

আহত বিএনপি নেতা জানান, খবর পেয়ে তিনিসহ কয়েকজন বিএনপি নেতা ঘটনাস্থলে ছুটে যান। তাঁর দাবি, এ সময় জামায়াত-শিবিরের কর্মী মোহর আলী, রাকিব, ফরহাদ ও শামছুসহ আরও কয়েকজন তাঁর মাথায় ও পায়ে কুপিয়ে জখম করে। পরে দলীয় নেতা-কর্মীরা শাকিল ও তাঁকে (আলাউদ্দিন) উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে যান। সেখানে শাকিলকে প্রাথমিক চিকিৎসার দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নোয়াখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার বলেন, ‘শাকিলের বুকের বামপাশ বিদ্ধ করে বুলেট ফুসফুসে চলে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, হামলায় আহতদের দেখতে রাতে হাসপাতালে গিয়েছিলাম। এ ঘটনার সাথে আহতরা জামায়াত-শিবিরের কর্মীদের জড়িত থাকার কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

জামায়াতের বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জাকের হোসেন বলেন, ‘ঘটনাটিকে জামায়াতের সঙ্গে জড়িয়ে অপপ্রচারের আমরা তার তীব্র নিন্দা জানাই। এসব ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, আগের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com