1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ - এন কে টেলিভিশন
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৩ Time View

প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, আটক রাখা এবং দোকান ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আজিজ আজমীর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার ( দুপুরে ) নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিধবা নারী পারুল আক্তার।

লিখিত বক্তব্যে পারুল আক্তার জানান, তার স্বামী জীবিত অবস্থায় কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাটে একটি মার্কেটসহ ১৫৫ শতাংশ জমি তার ও সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এছাড়া সুবর্ণচরে আরও তিন একর জমিও তাদের নামে লিখে দেন। ২০২৩ সালের ২৩ এপ্রিল তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি এসব সম্পত্তি ভোগদখল করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আজিজ আজমীর তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে সন্ত্রাসীরা কয়েক দফায় তাকে ও তার সন্তানদের মারধর করে আহত করে। এক পর্যায়ে শান্তির হাটের মার্কেটের দোকানগুলো দখলে নেওয়া হয়। এমনকি পরিবারের সদস্যদের একটি কক্ষে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি গিয়ে তাদের উদ্ধার করেন বলে জানান পারুল আক্তার। তিনি আরও অভিযোগ করেন, সুবর্ণচরের কৃষিজমিগুলোও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তিনি থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। বরং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজিজ আজমীরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com