
প্রতিবেদক: নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের মাইজদী বাজার হাইওয়ে রোডের পূর্ব পাশে মা এন্টারপ্রাইজ কনফেকশনারি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান ছালিয় ৫০ পিস ইয়াবাসহ দুইজন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় চাঁদপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে মোঃ নুরুল আফছার (৪১) এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে মোঃ এরশাদ (২৭)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ১নং আসামি নুরুল আফছারের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply